বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৩৭
৯৫৪
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার বাংলাবাজার বালিয়া এলাকায় চাঞ্চল্যকর ঔষুধ ব্যবসায়ী প্রবীর মাঝি হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী আসামী আনোয়ার ( ২৩ ) কে পুলিশ ঢাকার চকবাজার ওয়াসা কোয়াটার ( চান্দিঘাট) এলাকায় নির্মানাধিন একটি ভবন থেকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকালে তাকে ভোলায় আনা হয়। মামলার তদন্তকারী অফিসার মোঃ কাজাল গ্রেফতার অভিযান চালান।
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, ২০ জুন রাত প্রায় সাড়ে ১১টায় প্রবীর মাঝি ও তার ভাই মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে আসামীরা রাস্তায় বেড়িকেট দিয়ে এদের উপর হামলা চালায়। কুপিয়ে প্রবীর মাঝিকে হত্যা করে। ভাই চন্দ্রদীপকেও কুপিয়ে জখম করে। এ সময় ৪ লাখ ৬২ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণাংলকার ছিনিয়ে নিয়ে যায়। প্রবীর মাঝির দুটি ঔষুধের দোকান ও একটি জুয়েলারী ছিল। এদিকে ঘটনার পর পরই মামলার ১ নং আসামী শাহাবুদ্দিন কে পুলিশ গ্রেফতার করে। শাহাবুদ্দিনের স্বীকারোক্তি অনুযায়ী ঢাকা থেকে গ্রেফতার হয় মোঃ হাসান। এদের তথ্য অনুযায়ী এবার গ্রেফতার হলো আনোয়ার। মামলার ৭ জন আসামী রয়েছে। এরা ভোলা সদর উপজেলার দক্ষিণদিঘলদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। মামলায় ওই ওয়ার্ড মেম্বার সেলিমও আসামী । আসামীরা সবাই একই পরিবারের। এদিকে আসামীদের গ্রেফতারের দাবিতে প্রবীর মাঝির স্ত্রী পলি রানী, মা ও ভাইরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। একই সঙ্গে এলাকার সর্বস্তরের মানুষ মানববন্ধন করে। পুলিশ সুপার জনান, আসামীদের গ্রেফতারে তাদের চেস্টা অব্যাহত রয়েছে।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত