বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪৯
২৪৮
বিএনপির সমর্থক আনোয়ার একজন রিকশাচালক। ব্রাহ্মণবাড়িয়ার এ রিকশাচালকের বয়স ৫০ পার হলেও এখনো কোনো জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেননি। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চান আনোয়ার।
দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। এ নির্বাচনে তারেক রহমানকে ভোট দিতে চান আনোয়ার। তবে তিনি এখনো ভোটার হননি।
ভোটার হওয়ার দাবি নিয়ে বুধবার (১৪ জানুয়রি) সকাল থেকে আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়েছেন আনোয়ার। ভোটার না হওয়া পর্যন্ত তিনি ইসির সামনে অবস্থান করবেন বলে ঘোষণা দিয়েছেন।
এদিন বিকেলে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়ে রিকশার ওপরে দাঁড়িয়ে ইসিকে তার দাবি জানাতে দেখা যায়। গলায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সদ্যপ্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবির ফ্রেম ঝুঁলিয়ে ভোটার হওয়ার দাবি জানান তিনি।
আনোয়ার বলেন, ‘আগের নির্বাচন ভালো ছিল না। ওই নির্বাচনে ভোট দেবে কে? এখন তত্ত্বাবধায়ক (অন্তর্বর্তী) সরকার এসেছে- তাই ড. ইউনূসের কাছে একটা জিনিস চাই। টাকা-পয়সা, গাড়ি-বাড়ি কিছু চাইবো না। আমি আমার নেতা তারেক রহমানকে ভোটটা দিতে চাই, আর কিছু চাই না। আমার নেতাকে ভোটটা দিতে না পারলে এ জীবন রেখে লাভ কী?’
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ
বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’
কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত