বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:২৭
২৯০
জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ এই সময়ে নেতা-কর্মীদের সর্বোচ্চ প্রজ্ঞা, ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বহু ত্যাগ ও কুরবানির সিঁড়ি বেয়ে মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে প্রিয় সংগঠন ও জাতি আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে।
সময়টি জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাঁক উল্লেখ করে জামায়াত আমির সবাইকে দায়িত্বশীল আচরণ করার ওপর গুরুত্বারোপ করেন।
ডা. শফিকুর রহমান তার পোস্টে আরও বলেন, এ সময়ে কারও ব্যাপারে কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।
তিনি স্মরণ করিয়ে দেন, সংগঠনের সকল কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন।
নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় তিনি আশা প্রকাশ করেন, সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবেন।
জামায়াতের এই শীর্ষ নেতা ইনশা আল্লাহ বলে আল্লাহর ওপর ভরসা রেখে ঐক্য ও ধৈর্যের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত