অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ভুল রক্ত পুস করায় প্রসূতির মৃত্যুর অভিযোগে ক্লিনিকে হামলা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৪২

remove_red_eye

২৪০

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় ভুল রক্ত পুশ করায় লামিয়া (১৯) নামের এক প্রসূতি রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে বন্ধন হেলথ কেয়ার নামের একটি ক্লিনিকের বিরুদ্ধে।
অস্ত্রপাচারের পর ক্রসমেসিং ছাড়াই ‘ও’ পজেটিভের পরিবর্তে চিকিৎসকরা ‘বি’ পজেটিভ রক্ত পুশ করায় রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বজনরা ক্লিনিকে হামলা  চালিয়ে  দায়িদের বিচার দাবী করে বিক্ষোভ করেছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল শে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহদের ভাসুর মো. রাজিব জানান, বুধবার (৭ জানুয়ারি)  প্রসূতি লামিয়াকে ভোলা শহরের বন্ধন হেলথ কেয়ারে ভর্তি করানো হয়।  বৃহস্পতিবার দুপুরে সিজারিয়ানের (অস্ত্রপাচারের) মাধ্যমে ছেলে সন্তান জন্ম দেন ওই মা। রোগীর রক্তের গ্রুপ ও ক্রসমেসেংয়ের জন্য ১২শ’ টাকা নেন ক্লিনিক কর্তৃপক্ষ। কিন্তু ক্রস মেসিং ছাড়া ‘ও’ পজেটিভের পরিবর্তে ‘বি’ পজেটিভ এক ব্যাগ রক্ত দেয়া হয়। এর কিছুক্ষণ পরই রোগীর খিচুনি দেখা দেয় এবং অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বরিশালে আইসিইউ ও লাইফ সাপোর্টে চার দিন থাকার পর সোমবার (১২ জানুয়ারি) বিকাল ৫ টায় তার মৃত্যু হয়। ভুল রক্ত পুশ করার কারণে মৃত্যুর কথা ডেথ সাটিফিকেটে উল্লেখ করা হয়েছে।  মৃত্যুর খবরে স্বজনরা রাতে বিক্ষোভ করে এসে বন্ধন হেলথ কেয়ারে হামলা চালায়। চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের বিচার দাবিতে ক্লিনিকটি ঘিরে বিক্ষোভ করে। খবর পেয়ে ঘটনা স্থলে ( ক্লিনিকে) আসেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। তিনি বিক্ষুদ্ধ স্বজনদের শান্ত থাকার আহবান জানিয়ে আইনী ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এদিকে হামলার পর পরই ঘটনাস্থলে আসেন ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়া উদ্দিন। তিনি জানান, ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। পুলিশ ক্লিনিকের সামনে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...