অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় যৌথ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সম্পাদক গ্রেফতার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২৬ রাত ১১:৫৪

remove_red_eye

২৭২

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ 
 
বাংলার কণ্ঠ প্রতিবেদক : অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ভোলা সদর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সালমান গোলদার (৩০)কে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মোঃ আবুল কাশেম।
 
কোস্টগার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১১ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টার দিকে কোস্ট গার্ড বেইজ ভোলা ও ভোলা সদর থানা পুলিশের সমন্বয়ে সদর উপজেলার কালীবাড়ি রোড সংলগ্ন এলাকায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে মোঃ সালমান গোলদার (৩০) নামের এক যুবককে আটক করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, আটক সালমান গোলদার ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন ।পরবর্তীতে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...