অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩


২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:০৪

remove_red_eye

২২৫

চলতি অর্থবছরের জন্য সরকারের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।

সোমবার (১২ জানুয়ারি) এনইসির চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে এ তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় আজ ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য আরএডিপির আকার ২ লাখ কোটি টাকা নির্ধারিত হয়েছে।

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা করপোরেশনের প্রকল্পসমূহ অন্তর্ভুক্ত করে সর্বমোট ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি ৫৩ লাখ টাকা ব্যয় সম্বলিত সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন ১ লাখ ২৮ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস হতে অর্থায়ন ৭২ হাজার কোটি টাকা।

 

মূল এডিপি থেকে সংশোধিত এডিপি অভ্যন্তরীণ উৎসে ১৬ হাজার কোটি টাকা হ্রাস এবং বৈদেশিক উৎসে ১৪ হাজার কোটি টাকা হ্রাস পেয়েছে। অর্থাৎ সাকুল্যে ৩০ হাজার কোটি টাকা হ্রাস পেয়েছে।

 

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা করপোরেশনের ৮ হাজার ৯৩৫ কোটি ৫৩ লাখ টাকার আরএডিপির আকার নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন ৮ হাজার ৯৩০ কোটি ৫৩ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে অর্থায়ন ৫ কোটি টাকা।

সুতরাং স্বায়ত্তশাসিত বা করপোরেশনের প্রকল্পসহ আরএডিপির সর্বমোট আকার দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি ৫৩ লাখ টাকা।

সংশোধিত এডিপির সর্বমোট প্রকল্প দাঁড়াবে ১ হাজার ৩৩০টি, যার মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ১০৮টি, সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প ৩৫টি, কারিগরি সহায়তা প্রকল্প ১২১টি ও স্বায়ত্তশাসিত সংস্থা/করপোরেশনের নিজস্ব অর্থায়নে ৬৬টি প্রকল্প।

 

 

ক. সেক্টরভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ

১. পরিবহন ও যোগাযোগ

২. বিদ্যুৎ ও জ্বালানি

৩. গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী

৪. শিক্ষা

৫. স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন

৫টি খাতে ১ লাখ ২১ হাজার ১১৮ কোটি টাকা বা ৬০.৫৪ শতাংশ।

খ. মন্ত্রণালয়/বিভাগভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ

১. স্থানীয় সরকার বিভাগ

২. সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ

৩. বিদ্যুৎ বিভাগ

৪. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

৫. পানি সম্পদ মন্ত্রণালয়

৬. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

৭. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

৮. নৌপরিবহন মন্ত্রণালয়

৯. সেতু বিভাগ

১০. রেলপথ মন্ত্রণালয়

গ. বরাদ্দ বিহীনভাবে অননুমোদিত নতুন ৮৫৬টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঘ. বৈদেশিক সাহায্য প্রাপ্তির সুবিধার্থে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন ১৫৭টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঙ. সংস্থার নিজস্ব অর্থায়নে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প সংখ্যা ৩৫টি।

চ. পিপিপি প্রকল্প ৮১টি অন্তর্ভুক্ত হয়েছে।

 

ছ. ৩০ জুন ২০২৬ এর মধ্যে সমাপ্তির জন্য নির্ধারিত প্রকল্প ২৮৬টি।

জ. জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের ১৭০টি প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে।

অন্যান্য বছরের মতো এ বছরেও দেশের সম্পদ, বৈদেশিক অর্থায়ন ও সামষ্টিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা নিয়ে ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছিল।

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়ন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার, জিডিপির প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, অধিক কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা-স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, খাদ্য উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন, দারিদ্র্য বিমোচন তথা দেশের সামগ্রিক আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে।

সভায় পরিকল্পনা উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা কমিশনের সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...