অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২৬ রাত ০৯:৩৭

remove_red_eye

২৯৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে ২০২৫ সনের মেধা বৃত্তি প্রদান শনিবার ( ১০ জানুয়ারি ‘২০২৬) স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,  মেধা বৃত্তি প্রদান কমিটির আহ্বায়ক আবু মোহাম্মদ হাসানাত মামুন।
আয়োজক সংগঠনের সহ-সভাপতি সড়ক ও জনপথ বিভাগের অব: প্রধান প্রকৌশলী মোঃ আবদুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অষ্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল বিজনেস ও ষ্ট্রাটেজি বিভাগের অধ্যাপক ও সাবেক সচিব মো: আবি আব্দুল্লাহ , উইং কমান্ডার অব: আলী হায়দার মোঃ জগলু, সংগঠনের  সাধারণ সম্পাদক মশিউর রহমান রবীন, দৈনিক অমৃতালোক সম্পাদক আলহাজ্ব এম এ আহাদ চৌধুরী তুহিন প্রমুখ । মেধা বৃত্তি ২০২৫ প্রদান অনুষ্ঠানে স্কুলের সাবেক ও বর্তমান প্রায় পাঁচ শত ছাত্র অংশগ্রহণ করেন। এ উপলক্ষে দৈনিক অমৃতালোক স্বপ্ন সারথি নামে একটি শুভেচ্ছা স্মারক প্রকাশ  করেছে।