অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩


ভোলায় মানবতার দুয়ারের উদ্যোগে সেলাই মেশিন ও কম্বল বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২৬ রাত ০৯:৩৬

remove_red_eye

৩২৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিবার মানবতার দুয়ার এর উদ্যোগে সেলাই মেশিন ও ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জানুযারি) সকাল ১১টায় দরিদ্র অসহায় নারী-পুরুষের মাঝে ১টি সেলাইমেশিন ও ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ভোকেশনাল রোডে অবস্থিত ড্রিম গার্ডেন ভবনে বিবার মানবতার দুয়ারে প্রশাসনের সহযোগিতায় এ শীত উপহার বিতরণ করা হয়। 
“আপনার প্রয়োজনে নিয়ে যান, অন্যের প্রয়োজনে দিয়ে যান” এই স্লোগানকে সামনে রেখে  এগিয়ে চলছে বিবা। বেস্ট ইনিশিয়েটিভ ফর ভোলা অ্যাডভান্সমেন্ট (বিবা) “মানবতার দুয়ার”নামক প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে মানবতার সেবায়। এ মহতী উদ্যোগকে উৎসাহ দিতে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপ পরিচালক স্থানীয় সরকার ও পৌর প্রশাসক মোঃ মিজানূর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম। আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী মনিরুল ইসলাম চৌধুরী, জৈনপুরী হজরতের খানকাহ পরিচালক মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, জেলা স্কাউট সম্পাদক ও জেলা শিক্ষক সমিতির সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু। উপস্থিত ছিলেন জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক ও ওবায়েদুল হক মহাবিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান, সুজন জেলা সম্পাদক মোঃ মহিউদ্দিন, চরফ্যাশনের সাবেক শিক্ষক শাজাহান বিএসসি, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ হোসেন, ক্রীড়া সংগঠক আলমাস, প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আজিজুল ইসলাম। প্রতিষ্টানের নির্বাহী পরিচালক মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
এই কনকনে শীতে মানবতার দুয়ারে কম্বল পেয়ে খুশি অসহায় পরিবারগুলো। তারা আনন্দের সাথে বলেন, আজকের এই কম্বল পেয়ে আমাদের শীত নিবারনে সহায়ক হবে। যারা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। প্রধান অতিথি বলেন এ ধরনের মহতী উদ্যোগ কারো একার পক্ষে পরিচালনা করা সম্ভব নয়। আমাদের সমাজের সকলেরই যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত। তিনি বলেন আমাদের সরকার সব সময় অসহায়দের পাশে আছে এবং থাকবে।
এসময় বক্তারা বলেন, গত করোনায় সারা দেশে এ প্রতিষ্ঠানটি সর্বপ্রথম  হাত ধোওয়া কর্মসূচি চালু করে।তারপর থেকে মনিরুল ইসলাম মানবতার দুয়ারের উদ্যোগ নিয়ে প্রতি শুক্রবার সাধারণ অসহায় দরিদ্র মানুষের মাঝে চাল-ডাল, কম্বল, ছাতা, গাছ,তরিতরকারি, সবজিসহ বিভিন্ন পোশাক বিতরণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি এই শীতে প্রশাসনের সহযোগিতায় অসহায় সাধারণ মানুষের কথা চিন্তা করে শীত বস্র বিতরণ করা হয়। এবং প্রতি শুক্রবার অসহায় মহিলাদেরকে মহিলা হুজুর দ্বারা প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে এগারোটা পর্যন্ত কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। তাদের বাড়ী ফেরার পথে সামর্থ্য অনুযায়ী যা ভাগ্যে জোটে উপহার স্বরূপ তুলে দেন তিনি। শুধু তাই নয় ভোলা জেলায় ২০০৫ সনে  সর্বপ্রথম জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধিত করেন তিনি। বিত্তবানদের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্ম বিতরণ, দুর্যোগে অসহাযদের সাহায্য প্রদান  ব্যবসায়ীদের ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ প্রদান করেন তিনি। এটি একটি মহৎ উদ্যোগ। মানবতার জন্য তিনি এরকম একটি ভালো কাজে এগিয়ে আসায় আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তারা বলেন, সমাজের বিত্তশালীরা যদি এভাবে মানবতার সেবায় এগিয়ে আসেন তাহলে আমাদের সমাজের গরীব অসহায় মানুষরা একটু স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারবে। এসময় বক্তারা নিজ নিজ যায়গা থেকে এই মানবতার দুয়ারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বিবা’র নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। গরীব অসহায় মানুষের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় ‘মানবতার দুয়ার’ এর কার্যক্রম শুরু করেছি। আমরা এই মানবতার কাজে যেভাবে প্রশাসন, সাংবাদিক, সুধী সমাজ, ব্যবসায়ী, চাকরিজীবী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। আশা করছি সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে আগামী দিনগুলোতে গরীব অসহায় মানুষের সেবায় আরও অনেক কাজ করে যাবো ইনশাআল্লাহ। নিঃস্বার্থভাবে ছিন্নমূল অসহায় মানুষের সাহায্য ও সেবা করাই মানবধর্ম। তাই, অসহায় দরিদ্র মানুষের মধ্যে কম্বল  বিতরণ করা হয়েছে। বিত্তবানদের সহযোগিতা পেলে আল্লাহর রহমতে প্রতি শুক্রবার সকাল ১০টায় এই মানবতার দুয়ার থেকে সবজী বিতরণসহ বিভিন্ন পণ্য বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিবার নির্বাহী পরিচালক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম। 
উল্লেখ্য, গত করোনার পর থেকেই ভোলা সদর উপজেলার ভোকেশনাল রোডে অবস্থিত মানবতার দুয়ারে নতুন পুরাতন কাপড় ঝোলানো সহ প্রত্যেক শুক্রবার সকালে মানবতার দুয়ারে দরিদ্র অসহায় শত শত নারী-পুরুষের মাঝে বিতরণ করা হচ্ছে বিভিন্ন খাদ্যসামগ্রী ও পোশাক।





লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...