অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

চেয়ারম্যান নির্বাচিত: তারেক রহমানকে বিএনপি নেতাকর্মীদের অভিনন্দন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৩২

remove_red_eye

১৭৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের শূন্যপদে দায়িত্ব নিলেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির জরুরি সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি।

এরপর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

ইডেন কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সেলিনা সুলতানা নিশিতা এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’।

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান লিখেছেন, ‘অভিনন্দন রইলো লিডার… বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জনাব তারেক রহমান’।

কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশন্স’।

তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ ফেসবুকে লিখেছেন, ‘অভিনন্দন মাননীয় চেয়ারম্যান’।

ফেসবুকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলম লিখেছেন, ‘অভিনন্দন ভাইয়া। শুভ হোক আপনার আগামী পথচলা’।

এদিকে, তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির নতুন চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে অনেক দোয়া ও শুভকামনা। শহীদ জিয়াউর রহমান প্রতিষ্ঠিত এই দলটির চতুর্থ চেয়ারম্যান হিসেবে এক জটিল সময়ে তিনি দায়িত্ব নিলেন। পূর্বসূরিদের মতো তিনিও যেন দলের গণ্ডি ছাড়িয়ে দেশ ও জাতির নেতা হয়ে উঠতে পারেন’।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...