অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে প্রবাহমান খালে বাঁধ দিয়ে মাছ ধরার কারণে চাষাবাদ বিঘ্নের অভিযোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২৬ রাত ০৮:৫৮

remove_red_eye

২৪৭

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড চতলা এলাকায় প্রবহমান খালের মধ্যে বাঁধ দিয়ে সেচের মাধ্যমে  মাছ ধরা ও চাষাবাদ বিঘ্নের অভিযোগ উঠেছে ওই এলাকার মৃত নাছির আহম্মদ  এর ছেলে মো. মফিজুল ইসলাম ও মো. রবিউল হক এর ছেলে মো. ফারুক এর বিরুদ্ধে। 
এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে মো. লোকমান লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর খালের দুপাশে বাঁধ দিয়ে সেচের মাধ্যমে মাছ ধরা  বন্ধ ও চাষাবাদের বিনষ্ট ও  খালের প্রবাহ ফিরিয়ে আনার দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
এবিষয়ে মো. লোকমান অভিযোগ করে বলেন, মফিজুল ইসলাম ও ফারুক ওনারা দুইজন খুব দুর্দান্ত, অন্যের সম্পদ আত্মসাৎকারী মিথ্যায় খুব বলিয়ান এবং  অন্যায় অপরাধ করা তাদের  নিয়মিত কাজ। দেশের আইন-কানুন কিছুই মানে না তারা। এরা খুব মামলাবাজ ও  পরের জায়গা জমি জোরপূর্বক ভোগ দখল করা তাদের নেশা। সরকারি খালে বাঁধ দিয়ে মাছ ধরতেছে এবং খালে বাঁধ দিয়ে পানি সেচ দিয়ে রাতের আঁধারে মাছ ধরে নিয়ে বিক্রি করে।  আমরা বাঁধা নিষেধ করিলে কোন কথার কর্ণপাত করেন না। উল্টো আরও সহকারী কমিশনার (ভূমি) স্যার সহকারে  আমাদের পিটাবে হুমকি ধামকি দেয় তারা। ওই এলাকার কৃষকেরা বলেন, প্রবহমান এ খাল হওয়া সত্ত্বেও তারা খাল বাঁধ দিয়ে মাছ ধরছেন।  এতে করে আমাদের চাষাবাদের পানি পেতে বিঘ্ন হচ্ছে। আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক গত ৪ জানুয়ারি মো. মফিজুল ইসলাম ও মো. ফারুককে ৫ জানুয়ারি সকাল ১০টায় ভূমি অফিসে উক্ত বিষয়ে শুনানিতে থাকার জন্য নোটিশ জারী করেন। কিন্তু অজ্ঞাত কারণে তারা ওই দিন শুনানিতে অংশগ্রহণ করেনি এবং ভূমি অফিস থেকে এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। 
এবিষয়ে অভিযুক্ত মো. মফিজুল ইসলাম বলেন, আমি এই কাজের সাথে জড়িত নই। আর আমি কোন নোটিশও পাইনি। তবে ভূমি অফিসের কানুনগো থেকে আমাকে ফোন করা হয়েছিলো। এলাকার কিছু শয়তান লোক আমাকে এখানে ফাঁসিয়েছে।  
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. রেজওয়ানুল হক বলেন, নোটিশের পর এখনো হাজির হয়নি। সরেজমিনে এসে কাগজপত্র দেখানোর পর পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। যেহেতু ৫ জানুয়ারিতে হাজির হওয়ার কথা ছিলো তারা কোন জবাব দেয়নি এখন আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...