অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

২০৩৫ সালের মধ্যে ৮৪.৯৭ মিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস কমানোর লক্ষ্য

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:০৭

remove_red_eye

১৮৮

বাংলাদেশ ২০৩৫ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ ৮৪ দশমিক ৯৭ মিলিয়ন টন কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, এর মধ্যে নিজস্ব সক্ষমতায় ২৬ দশমিক ৪ মিলিয়ন টন এবং আন্তর্জাতিক সহায়তার শর্তে অতিরিক্ত ৫৮ দশমিক ২৩ মিলিয়ন টন নিঃসরণ কমানোর পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ব্যাপারে অনুমোদন দেওয়া হয়।

তিনি জানান, সরকারি হিসাব অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশের গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ ছিল ২০২ দশমিক শূন্য ৪ মিলিয়ন টন। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৩৫ সালে তা বেড়ে ৪১৮ দশমিক ৪০ মিলিয়ন টনে পৌঁছাতে পারে। এই প্রেক্ষাপটে তৃতীয় ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন (এনডিসি-৩) অনুযায়ী নিঃসরণ কমানোর রোডম্যাপ তুলে ধরা হয়েছে।

এনডিসি-৩–এ সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এনার্জি খাতে, যেখানে ৬৯ দশমিক ৮৪ মিলিয়ন টন নিঃসরণ কমানোর লক্ষ্য ধরা হয়েছে। পাশাপাশি শিল্প খাতে শূন্য দশমিক ৬৪ মিলিয়ন টন, কৃষি খাতে ৮ দশমিক ৭৩ মিলিয়ন টন, বন ও ভূমি ব্যবহার খাতে ৩ দশমিক ৯৮ মিলিয়ন টন এবং বর্জ্য ব্যবস্থাপনা খাতে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন নিঃসরণ কমানোর পরিকল্পনা রয়েছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘের বিভিন্ন কনভেনশনের স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ নিয়মিতভাবে ইউএনএফসিসিসি সচিবালয়ে তার প্রতিশ্রুতি জানিয়ে আসছে। সংশ্লিষ্টরা বলছেন, তৃতীয় এনডিসি বাংলাদেশের জলবায়ু দায়বদ্ধতা ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বকে নতুন করে তুলে ধরেছে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...