অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল কবির

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:০৩

remove_red_eye

১৬৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আগামী নির্বাচন আগের মতো কোনো বাধা-ধরা নির্বাচন নয়। এটি শুধু পাঁচ বছরের জন্য নয়এই নির্বাচন আমাদের আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় গোরে শহীদ ঈদগাহ ময়দানে ভোটের গাড়ি প্রচারণা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

thumbnail_IMG_1264

উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে একটি গণভোট রাখা হয়েছে। আপনি যদি সংস্কার চান, সংসদীয় গণতন্ত্র চান, ক্ষমতা যেন এক জায়গায় কেন্দ্রীভূত না থাকে এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা হোক, মানুষ যদি বিচার পায়, তাহলে সংস্কারের পক্ষে ভোট দেবেন। সংস্কারের পক্ষে মানে ‘হ্যাঁ’ ভোট দেবেন। আর যদি মনে করেন সংস্কার চান না, তাহলে ‘না’ ভোট দেবেন। আপনাকে কেউ ভোট দিতে বাধ্য করতে পারবে না।

তিনি আরও বলেন, এই সংস্কারের জন্যই ১ হাজার ৪০০ মানুষ জীবন দিয়েছে, প্রায় ৩০ হাজার মানুষ অঙ্গহানি হয়েছে। আমরা তাদের আত্মত্যাগের সম্মান রাখব এবং সংস্কার বাস্তবায়ন করব। আমরাও ‘হ্যাঁ’ ভোট দেব।

ফাওজুল কবির খান বলেন, জুলাই অভ্যুত্থান হয়েছিল মূলত মানুষ ভোট দিতে পারেনি বলে, কিংবা ভোটের সঠিক হিসাব হয়নি বলে। যাদের মানুষ নির্বাচিত করতে চেয়েছিল, তাদের নির্বাচিত হতে দেওয়া হয়নি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন। আপনারা যাকে চানতিনি যে দলেরই হোন, যে ধর্মের, যে বর্ণের বা যে গোত্রেরই হোনতাকেই আমরা বিজয়ী হিসেবে দেখতে চাই।

thumbnail_IMG_1260

তিনি বলেন, এই জেলায় উল্লেখযোগ্যসংখ্যক সংখ্যালঘু আদিবাসী ভোটার রয়েছেন। তারা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনসে বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...