অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফরার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৪৬

remove_red_eye

২৯২

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ওমর আলী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সোহান সরকার, পিপিএম (সেবা)।

পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই  মোঃ মেহেদি হাসান ও এএসআই আবু সাইদের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারের বিসমিল্লাহ হোটেলের পেছনের একটি কেবিনে অভিযান পরিচালনা করেন। এ সময়  ৯৫০ পিস ইয়াবাসহ মোঃ ওমর আলীকে হাতেনাতে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত যুবক  চরফ্যাশন উপজেলার দক্ষিণ ফ্যাশন এলাকার মৃত শাহজাহানের ছেলে।
এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। 
ভোলা জেলা পুলিশ জানায়, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও সংঘবদ্ধ অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।