বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৪৬
২৪৭
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ওমর আলী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সোহান সরকার, পিপিএম (সেবা)।
পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মেহেদি হাসান ও এএসআই আবু সাইদের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারের বিসমিল্লাহ হোটেলের পেছনের একটি কেবিনে অভিযান পরিচালনা করেন। এ সময় ৯৫০ পিস ইয়াবাসহ মোঃ ওমর আলীকে হাতেনাতে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত যুবক চরফ্যাশন উপজেলার দক্ষিণ ফ্যাশন এলাকার মৃত শাহজাহানের ছেলে।
এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
ভোলা জেলা পুলিশ জানায়, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও সংঘবদ্ধ অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত