অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তারেক রহমান শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ করবেন: সালাহউদ্দিন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:০৩

remove_red_eye

২৩৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন, তাহলে সেটি এই অভ্যুত্থান ও জাতির প্রত্যাশাকে ধারণ করার শামিল হবে-এমন মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের বাইরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চার দিনের উত্তরাঞ্চল সফর প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং তাদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগেই এটি করতে চেয়েছিলেন।

নানা কারণে আমরা তা করে উঠতে পারিনি। গণ-অভ্যুত্থানে শহীদদের আমরা ধারণ করি এবং সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতেই তার এ সফর। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই-এই দৃষ্টিকোণ থেকেই আমরা বিষয়টি দেখি।

তিনি সবাইকে ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানকে মর্যাদার সঙ্গে দেখার আহ্বান জানিয়ে বলেন, আমরা যেন এ ঘটনাকে প্রশ্নবিদ্ধ না করি।

শহীদদের আত্মত্যাগকে আরও মহিমান্বিত করতে হবে। জাতীয় পর্যায়ে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর একটির শীর্ষ নেতা হিসেবে তারেক রহমান যদি গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন, তাহলে সেটি এই অভ্যুত্থান ও জাতির প্রত্যাশাকে ধারণ করারই নামান্তর।

এ সময় দলের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, এ রকম একটি বৃহৎ রাজনৈতিক দলে অনেক প্রার্থী থাকেন, তাদের প্রত্যাশাও থাকে। তবে বৃহত্তর স্বার্থে, আসন সমঝোতার স্বার্থে এবং সংসদে বহু দলীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আমরা অনেক যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিতে পারিনি।

ফলে তাদের মধ্যে মনোব্যথা রয়েছে।

বিএনপির এই নেতা জানান, কিছু ক্ষেত্রে দলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিছু ক্ষেত্রে বিদ্রোহী প্রার্থীদের বোঝানোর মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই এ বিষয়ে সমাধান হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...