অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে ইউএনওকে বিদায় সংবর্ধনা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২০ রাত ০১:২০

remove_red_eye

৭৮১


দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথকে দৌলতখান সরকারি আবু আবদুল্লা কলেজের পক্ষ থেকে বদলীজনিত বিদায় সবংর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠানে বিদায়ী নির্বাহী কর্মকর্তার হাতে সম্মাননা ক্র্যাস্ট তুলে দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ.ম ফারুক। সোমবার সকালে কলেজ শিক্ষক মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিদায়ী নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাফিজল ইসলাম, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন রতন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোতালেব হোসেন সবুজ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মো: হাছিব হোসেন।