বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:২০
৩৫৩
তাপমাত্রা ৮.৬ ডিগ্রি শ্রমজীবী মানুষের ভোগান্তি চরমে
বাংলার কণ্ঠ প্রতিবেদক : দ্বীপ জেলা ভোলায় বেড়েছে শীতের প্রকোপ। জেলায় মৃদু শৈত প্রবাহ বইছে। দক্ষিনের জেলা হলেও ঘন কুয়াশার ও কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত দুই দিন ধরে কুয়াশা ও মেঘাচ্ছন্ন অবস্থা বিরাজ করছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। কনকনে শীতের প্রকোপ থেকে বাঁচতে শ্রমজীবী মানুষ সড়কের পাশে আগুন জ্বেলে তাপ নিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করে। তীব্র শীত উপেক্ষা করে ভোরে কাজের সন্ধানে এসে শহরে অপেক্ষা করতে দেখা গেছে তাদের।তবে শীত বেশী হওয়ায় তেমন কাজ নেই বলে জানান তারা।
এসময় তাদের চোখেমুখে দেখা গেছে চিন্তার ছাপ। ঘন কুয়াশা ও তীব্র শীতে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। রিকশাচালক মো. ইব্রাহিম ও দিনমজুর মো. ফরিদ জানান, তীব্র শীত থাকলেও পেটের দায়ে সকাল সকাল কাজে বের হয়েছেন তারা। একদিন কাজ না করলে পেটে ভাত জুটবে না, তাই বাধ্য হয়েই এই বৈরী আবহাওয়ায় বের হওয়া। তবে আগের চেয়ে কমেছে তাদের আয়-রোজগার।
ভোলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান জানান, ভোলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। বুধবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত