অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ভোলায় মৃদু শৈত প্রবাহে জনজীবন বিপর্যস্ত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:২০

remove_red_eye

২৬২

      তাপমাত্রা ৮.৬ ডিগ্রি শ্রমজীবী মানুষের ভোগান্তি চরমে

বাংলার কণ্ঠ প্রতিবেদক : দ্বীপ জেলা ভোলায় বেড়েছে শীতের প্রকোপ। জেলায়  মৃদু শৈত প্রবাহ বইছে। দক্ষিনের জেলা হলেও ঘন কুয়াশার ও কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত দুই দিন ধরে কুয়াশা ও মেঘাচ্ছন্ন অবস্থা বিরাজ করছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। কনকনে শীতের প্রকোপ থেকে বাঁচতে শ্রমজীবী মানুষ সড়কের পাশে আগুন জ্বেলে তাপ নিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করে। তীব্র শীত উপেক্ষা করে ভোরে কাজের সন্ধানে এসে শহরে অপেক্ষা করতে দেখা গেছে তাদের।তবে শীত বেশী হওয়ায় তেমন কাজ নেই বলে জানান তারা।

এসময় তাদের চোখেমুখে দেখা গেছে চিন্তার ছাপ। ঘন কুয়াশা ও তীব্র শীতে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। রিকশাচালক মো. ইব্রাহিম ও দিনমজুর মো. ফরিদ জানান, তীব্র শীত থাকলেও পেটের দায়ে সকাল সকাল কাজে বের হয়েছেন তারা। একদিন কাজ না করলে পেটে ভাত জুটবে না, তাই বাধ্য হয়েই এই বৈরী আবহাওয়ায় বের হওয়া। তবে আগের চেয়ে কমেছে তাদের আয়-রোজগার।
ভোলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান জানান, ভোলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। বুধবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে : তথ্যমন্ত্রী

তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে : তথ্যমন্ত্রী

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

আরও...