বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২০ রাত ০১:১৯
৭১২
আকতারুল ইসলাম আকাশ : কোস্টগার্ডের নাম ভাঙ্গিয়ে মাঝি পরিচয়ে জেলেদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে এক যুবকে গ্রেফতার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। সোমবার সকালে সদর উপজেলার জংশন বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত কামাল উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ গ্রামের মৃত খলিল আহম্মেদের ছেলে বলে জানা গেছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইজ লেফটেন্যান্ট মাহবুবুর আলম সাকিল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, কামাল একসময় কোস্টগার্ডের মাঝি ছিল। কয়েকমাস আগে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের পরেও সে বিভিন্ন জেলে ও ব্যবসায়িদের কাছ থেকে কোস্টগার্ডের মাঝি পরিচয়ে চাঁদাবাজি করতো বলে আমরা অভিযোগ পেয়েছি। স্বাক্ষী প্রমানের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলার প্রস্তুতি চলছে। অপর দিকে কামাল ছাড়াও ইলিশার কার্তিক নামে আরো এক ব্যক্তির বিরুদ্ধে কোষ্টগার্ডেও নামে চাঁদাবাজী করার অভিযোগ রয়েছে। তিনি কোস্টগার্ডের সোর্স হওয়ার সুবাদে মেহেন্দিগঞ্জ এলাকার জেলেদেরকে ভয় ভীতি দেখিয়ে প্রতিমাসে টাকা আদায় করেন বলে ভূক্তভূগীরা অভিযোগ করেন। দাবীকৃত চাঁদাি না দিলে তাদেরকে বিভিন্ন ভাবে কোস্টগার্ড দিয়ে হয়রানী করেন। তবে কার্তিক নিজেকে কোস্টগার্ডের সোর্স হিসাবে কাজ করেন বলে স্বীকার করলেও চাঁদাবাজীর অভিযোগ অস্বীকার করেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত