বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৪৯
২৫১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও শ্রমিক দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ভোলা সদর হাসপাতাল, তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভাব বিস্তার ও বাজারের দখলদারিত্বকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। আগে তারা একই পক্ষে থাকলেও সম্প্রতি বিভক্ত হয়ে পড়ে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন হাওলাদার। অপর পক্ষে আছেন উপজেলা শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তালুকদার মার্কেটের মালিক যুবলীগ নেতা সবুজ তালুকদার ও তাঁর চাচাত ভাই রিয়াজ তালুকদারের কাছে টাকা পাওনা দাবি করে মঙ্গলবার দুপুরে শ্রমিক দল সভাপতি ইকবাল হোসেন লিটন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রত্যাশী আব্দুল গফুর তালুকদার মার্কেটের সামনে হৈচৈ শুরু করেন। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে যুবদল কর্মী মো. রুবেলের সঙ্গে হাতাহাতি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এরপর ইকবাল হোসেন লিটন উত্তর মাথা থেকে মোবাইল ফোনে লোকজন ডাকেন। খবর পেয়ে যুবদল নেতা গিয়াস উদ্দিন হাওলাদার ও মিজানুর রহমান দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেনÍ মো. নোমান (২৫), আব্দুল গফুর (৩৫), ইকবাল হোসেন (৪৫), মো. মিরাজুল ইসলাম, আল-আমিন (২৫), মিজানুর রহমান (২৪), আবু সাঈদ (৫৬)সহ মোট ১৫ জন।প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর নৌবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা টহলে রয়েছেন।
এ বিষয়ে যুবদল নেতা গিয়াস উদ্দিন হাওলাদার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, “ইকবাল হোসেন লিটন ও তাঁর সহযোগীরা শশীগঞ্জ বাজারে চাঁদাবাজি করছে। চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তারা মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। মঙ্গলবার তারা ব্যবসায়ীদের গালিগালাজ করলে স্থানীয়রা বাধা দেয়। কিন্তু তারা শান্ত না হয়ে হামলা চালায়। এর সংঘর্ষ বাঁধে, এবং তাদের ৫ জন আহত হয়।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে শ্রমিক দল সভাপতি ইকবাল হোসেন লিটন বলেন, “যুবলীগ নেতা সবুজ তালুকদার ও রিয়াজ তালুকদার আওয়ামী লীগ সরকারের সময় আমার তিনটি দোকান লুট করেছে। কয়েক লাখ টাকার মূলধন তাদের কাছে রেখে আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম, কিন্তু আজও সেই টাকা ফেরত পাইনি। টাকা আদায়ের বিষয়েই সেখানে গিয়েছিলাম। আমাদের ওপর গিয়াস উদ্দিন হাওলাদারের নেতৃত্বে হামলা চালানো হয়েছে।”
তজুমদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) সুশান্ত সাংবাদিকদের বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।”
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত