বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৪৪
২১৬
বাংলার কণ্ঠ ডেস্ক : জলবায়ু সহিষ্ণু স্থানীয় অবকাঠামো কেন্দ্র (ক্রিলিক) আয়োজিত জেন্ডার এন্ড ক্লাইমেট চেইঞ্জ বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে সমাপনী বক্তব্য ও সনদ বিতরণ করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সৈয়দা আসমা খাতুন। এসময় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব-প্রশিক্ষণ ইউনিট) সৈয়দ শফিকুল ইসলাম, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী মোঃ লতিফ হোসেন উপস্থিত ছিলেন।
অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জেন্ডার সংবেদনশীলতা যে কতটা গুরুত্বপূর্ণ -এই প্রশিক্ষণ তার একটি বাস্তব উদাহরণ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর তুলনামূলকভাবে বেশি পড়ে। তাই পরিকল্পনা, বাস্তবায়ন ও নীতিনির্ধারণে জেন্ডার দৃষ্টিভঙ্গি সংযুক্ত করা অত্যন্ত জরুরি।
প্রশিক্ষণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ শফিকুল ইসলাম বলেন, স্থানীয় পর্যায়ের অবকাঠামো উন্নয়ন ও জলবায়ু সহনশীল উন্নয়নে এলজিইডি সবসময় জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ক্রিলিকের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির এই উদ্যোগ সেই অঙ্গীকারেরই প্রতিফলন।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী ও পরামর্শকগণ। প্রশিক্ষণে এলজিইডির ত্রিশজন সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রশিক্ষণ বিশেষজ্ঞ মোঃ আবুল কাশেম, মিডিয়া এন্ড কমিউনিকেশন স্পেশালিস্ট সৈয়দ মাহবুব আহসান উপস্থিত ছিলেন। - সংবাদ বিজ্ঞপ্তি
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত