অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ওসমান হাদি হত্যা: ফয়সাল করিমসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:০৮

remove_red_eye

২৫৮

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ফয়সাল করিমসহ মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।

ডিএমপির ডিবি প্রধান বলেন, রাজনৈতিক উদ্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। রাজধানীর মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয় বলে তদন্তে উঠে এসেছে।

তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তার ভিত্তিতে চার্জশিট দেয়া হয়েছে বলে জানান ডিবিপ্রধান। চার্জশিটভুক্ত ১৭ আসামির মধ্যে ১২ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। অন্য পাঁচজন পলাতক।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে বক্সকালভার্ট রোড দিয়ে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদির মাথায় গুলি করে মোটরসাইকেল আরোহী ঘাতকরা। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি।

এ ঘটনায় ফয়সাল করিম মাসুদকে আসামি করে ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। হাদি মারা যাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়। যে মামলাটি তদন্তের দায়িত্ব পায় ডিবি।

এদিকে শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ চার দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ থেকে ‘মার্চ ফর ইনসাফপথযাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শাহবাগের হাদি চত্বর থেকে এ কর্মসূচির সূচনা হয়। পথযাত্রায় ১০টি পিকআপে করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অংশ নেন।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...