অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলন করায় আটক-৫

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১৬

remove_red_eye

২৭৩

   ৩টি ড্রেজার মেশিন জব্দ

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ সময় ৫ জনকে আটক করা হয়। রবিবার (৪ জানুয়ারি) রাত পৌনে ৯টায় উপজেলার গংগাপুর ইউনিয়নের চরবাঘমারা এলাকার বোরহানউদ্দিন অংশে এ অভিযান চালানো হয়। 
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীর বাগমারা চওে রবিবার রাতে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রনজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে  অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মো মনির, হাসান বেপারী, মো আলমগীর, মো মিরাজ, মো মোকছেদ নামক ৫ জনকে আটক করা হয়। একই সাথে জব্দ করা হয় বালু উত্তোলন কাজে ব্যবহারিত ৩টি ড্রেজার। রাতে ড্রেজারগুলো আটক হলেও চর থেকে ওইগুলো সোমবার দুপুরে উপজেলা সদরে আনা হয়। জব্দকৃত ড্রেজার তিনটি সহকারী পরিচালক (বন্দর ও পরিবহণ) ভোলা নদী বন্দর, ভোলার জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এসময় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।

 জানা যায়, তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতির কারণ হচ্ছে। তাই এ ধরনের অবৈধ কর্মকান্ডে বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এসময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে বোরহানউদ্দিন থানায় নিয়মিত মামলার দায়েরর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো মনিরুজ্জামান জানান, উল্লিখিত ৫ জনকে বিবাদী করে একটি অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। 

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...