অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে তরমুজের উৎপাদন বাড়াতে কৃষি প্রযুক্তি ও উপকরণ বিতরণ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই জানুয়ারী ২০২৬ রাত ০৮:৩৩

remove_red_eye

৩৫৯

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : টিস্যু কালচার ল্যাবরেটরী কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের আওতায় চরফ্যাশনে কৃষি প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।
চরফ্যাশন কৃষি অফিসের আয়োজনে সোমবার (৫জানুয়ারি) বেলা ১১টায় ৩০ জন কৃষককে উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের পাশাপাশি ফলের উৎপাদন বৃদ্ধির জন্য তরমুজ প্রদর্শনী দেওয়া হয়। 
প্রদর্শনীর আওতায় প্রত্যেক কৃষককে ভালো জাতের মানসম্মত তরমুজের বীজ, সার, স্প্রে মেশিন, বেড়ার নেট, বালাইনাশক, সাইনবোর্ড,  শ্রমিক মজুরির টাকাসহ অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করা হয়।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাজমুল হুদা,  কৃষি সম্প্রসারণ অফিসার আবু তাহের, উপসহকারী কৃষি অফিসারসহ কৃষকগণ উপস্থিত ছিলেন।
এর পূর্বে এ প্রকল্পের আওতায় চরফ্যাশনে শতাধিক মিশ্র ও একক ফলের বাগান প্রদর্শনী,  উচ্চ মূল্যের সবজি চাষ প্রদর্শনী,  বস্তায় আঁদা চাষ প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে।
এ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাজমুল হুদা কৃষকদের হাতে উপকরণ তুলে দেন এবং প্রদর্শনী সফলভাবে বাস্তবায়নের জন্য কৃষকদের মাঝে বক্তব্য রাখেন। তিনি বলেন, “টিস্যু কালচার ল্যবরেটরী কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে চরফ্যাশনে উচ্চ মূল্যের ফল, সবজিসহ অন্যান্য ফসলের মাধ্যমে কৃষকদের সহায়তা করা হচ্ছে। এর মাধ্যমে উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের পাশাপাশি প্রদর্শনী প্রাপ্ত কৃষকদের আয় বৃদ্ধির মাধ্যমে জীবনমানের উন্নয়ন হচ্ছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...