বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৫ই জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৮
২৩৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, বাংলাদেশের ইতিহাসে, গণতন্ত্রের ইতিহাসে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে এবং কথা বলার ইতিহাসে একটি অনন্য নাম বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের একদলীয় শাসনের বিরুদ্ধে ২০০৯ সাল থেকে দীর্ঘ ১৬ বছর তিনি সংগ্রাম করেছেন। জনগণের জন্য কথা বলেছেন।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের পক্ষ থেকে কবরে শ্রদ্ধা জানানো হয়।
মঈন খান বলেন, একসময় সংসদে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া সম্পর্কে বলেছিলাম যে তিনি এই সংসদের মহীয়সী নারী। আজ আমাদের শোক জানানোর কোনো ভাষা নেই। আমরা শুধু এটুকু বলতে পারি যে বেগম খালেদা জিয়া এমন একজন নারী ছিলেন যিনি গৃহবধূ থেকে দেশের কোটি কোটি মানুষের আহ্বানে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন বাংলাদেশের মানুষের জন্য। তিনি গণতন্ত্রের জন্য জীবনকে উৎসর্গ করেছেন।
খালেদা জিয়ার আপসহীনতার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব বিভিন্ন সময়ে নিজেদের ব্যক্তিগত অথবা দলগত সুযোগ-সুবিধার জন্য রাজনীতিতে বিভিন্ন সময়ে আপস করেছিলেন। খালেদা জিয়া একজন অনন্য ব্যক্তিত্ব যিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন যে দেশের স্বার্থ এবং গণতন্ত্রের স্বার্থই ছিল তার জন্য সর্বাগ্রে। যেখানে তার নিজের জীবনকে তিনি তুচ্ছ করেছিলেন এই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য।
তিনি কোনো শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কোনোদিন রাজনীতি করেননি মন্তব্য করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, তিনি জনগণের কাতারে থেকে রাজনীতি করেছেন এবং আপনারা জানেন সেই ৮০র দশকে তাকে কীভাবে একটি সামরিক শাসনের হাতে নির্যাতন এবং অত্যাচারের শিকার হতে হয়েছে। কিন্তু বেগম খালেদা জিয়া থেমে থাকেননি। তিনি জনগণকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছেন। তার শক্তি ছিল জনগণের শক্তি, বন্দুকের শক্তি নয়। পরবর্তীতে সেই সামরিক শাসনকে হটিয়ে দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে তিনি এ দেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত