লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে আগস্ট ২০২০ রাত ১০:২৮
৭৬৮
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী-শিশুসহ আহত হয়েছেন অন্তত ছয়জন। শনিবারে দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গোলদার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়, শিমুল গোলদার (৩৫), মহিরাম গোলদার (৩৭), রাদিকা গোলদার (৩০), অন্তরা গোলদার (২২), ও শিশু অনুশঙ্কা (৬) এবং রুদ্র গোলদার (২)। পরে স্থানীয়দের সহযোগিতায় এদেরকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শিমুল গোলদার অভিযোগ করে বলেন, একই এলাকার পলাশ, শিপন, ক্ষুদিরাম, দিজলাল গোলদার ও প্রভাত গোলদার গংরা জোর করে তাদের জমি দখল করে রেখেছে। এর প্রতিবাদ করতে গেলে প্রায় সময় তারা ঝগড়া করে। তারাই ধারাবাহিকতায় শনিবার পলাশ, শিপন ও ক্ষুদিরামসহ কয়েকজন মিলে তাদের ওপর অর্তকিত হামলা করে। এসময় হামলাকারীরা মহিলাদের কাছ থেকে ৮৫ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করেছেন শিমুল। এর আগেও বিভিন্ন সময় পলাশ ও ক্ষুদিরাম গংরা হামলা করে শিমুল গোলদার ও তার পরিবারের সদস্যদের ওপর। শনিবারের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুত নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আহত শিমুল গোলদার।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত