অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় পুলিশের অভিযানে আটক-১


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৬ রাত ০৮:৩৫

remove_red_eye

৩৪১

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশ।
বৃহস্পিতবার সকাল ১০ টায় পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
এর আগে বুধবার বিকেল উপজেলার হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে ওই ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশ।
আটককৃত ছাত্রলীগ নেতা হলেন, উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ সাগর ফরাজী।
তবে পরিবারের দাবী, তার বিরুদ্ধে থানায় পুলিশের ওপর হামলা মামলার আসামীদের তালিকায় তার নাম ছিল না। আটকের পর পুলিশ আসামী দেখিয়ে চালান করে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন জানান, অফারেসন ডেবিল হান্ট ফেইজ-২ এর আওতায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে ভোলা জেলে প্রেরণ করে পুলিশ।