বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯শে আগস্ট ২০২০ রাত ১০:১১
৭৯৪
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় করোনা আক্রান্ত থেকে সুস্থ্য হওয়ায় সাংবাদিক ভোলা প্রেসক্লাবের দফতর সম্পাদক এটিএন বাংলা প্রতিনিধি মোঃ ছিদ্দিুল্লাহ, কালবেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলামকে সংবধিত ও ফুলের শুভেচ্ছা জানিয়েছে প্রেসক্লাব । এর আগে মানবজমিন প্রতিনিধি এডভোকেট মনিরুল ইসলাম ও চ্যানেল-২৪ প্রতিনিধি আদিল হোসেন তপুকে শুভেচ্ছা জানানো হয় । শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়ে থাকে। এ সময় প্রেসক্লাব কোষাধ্যক্ষ মোঃ মোকাম্মেল হক মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, এনটিভি প্রতিনিধি আফজাল হোসেন, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি জুন্নু রায়হান , মাছরাঙা টিভি প্রতিনিধি হাসিব রহমান , প্রেসক্লাব ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, একুশ টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, আবৃত্তি শিল্পী আমাদের নতুন সময় প্রতিনিধি মশিউর রহমান পিংকু, সংবাদ প্রতিনিধি পুস্পেন্দু মজুমদার, সাংবাদিক ইকরামুল ইসলাম, মোঃ ইয়ামিন প্রমুখ। এ সময় প্রথিতযশা সাংবাদিক ও সম্পাদক লেখক রাহাত খানের মৃত্যুতে শনিবার ভোলা প্রেসক্লাবের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। এ সময় এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন সাংবাদিকরা। রাহাত খানের কর্মময় জীবন নিয়ে আলোচনাও করা হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, শিল্পী তালহা তালুকদার বাঁধন । পরে সকলের সুস্বাস্থ্য কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন একরাম হোসেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত