চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে আগস্ট ২০২০ রাত ০৯:২১
৮৯১
এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : জলবায়ু পরিবর্তনে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি সামাজিক অবক্ষয় থেকে শিশু ও কিশোরদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার লক্ষে কাজ করছে এসোসিয়েশন অব বাংলাদেশ ফ্রেশার জেনারেশন। আর এ কার্যক্রমকে গতিশীল করার জন্য ভোলার চরফ্যাশনে এবিএফজি'র থানা ও কলেজসহ আঞ্চলিক কমিটি গঠন এবং বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এগি যাচ্ছে সামাজিক এ সংগঠনটি।
আর এ ধারাবাহিকতায় শনিবার সকালে এসোসিয়েশন অব বাংলাদেশ ফ্রেশার জেনারেশন এর চরফ্যাশন উপজেলা আঞ্চলিক কমিটির আওতায় দুলারহাট নীলিমা জ্যাকব ডিগ্রি কলেজের মিলনায়তনে দুলারহাট থানা আঞ্চলিক কমিটি ঘোঠন করা হয়েছে।
এসোসিয়েশন অব বাংলাদেশ ফ্রেশার জেনারেশন এর প্রতিষ্ঠাতা তৌকিদ সাব্বির এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দুলারহাট নীলিমা জ্যাকব ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র বলেন, পরিবেশ বিপর্যয়ের হাত থেকে সবুজ পৃথিবীকে বাঁচাতে হলে নব প্রজন্মের অংশগ্রহণে নিজের পরিবার ও নিজ বাড়ির আঙ্গিনা থেকে কাজ শুরু করতে হবে। এছাড়াও নিজেকে সামাজিক অবক্ষয়ের হাত বাঁচাতে হলে নির্দিষ্ট রুটিন মেনে সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশের জনগণকে মানব সম্পদে গড়ে তুলতে তরুন প্রজন্মকেই কাজ করতে হবে। পরে এবিএফজি এর সহ প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ ৫১ সদস্য বিশিষ্ট দুলারহাট থানা আঞ্চলিক কমিটি ঘোষণা করেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত