বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২৫ সকাল ১০:২৩
১৬৫
যুক্তরাজ্যে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত থাকার পর দেশে ফেরার আনন্দ মিলিয়ে যেতে না যেতেই গভীর শোকে আচ্ছন্ন হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার মাত্র পাঁচদিনের মাথায় তিনি হারালেন তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বয়সজনিত জটিলতা ও নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার সকালে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম প্রভাবশালী এই নেত্রী।
এর আগে গত ২৫ ডিসেম্বর লন্ডনে দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন তারেক রহমান। মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশে ফিরে তিনি নিয়মিত হাসপাতালে গিয়ে তার শয্যাপাশে সময় কাটান। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও মায়ের চিকিৎসা ও শারীরিক অবস্থার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতেন তিনি।
দেশে ফেরার পর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়। তবে সেই প্রত্যাবর্তনের উচ্ছ্বাস খুব দ্রুতই পরিণত হয় ব্যক্তিগত বেদনায়।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনবার রাষ্ট্র পরিচালনা করেন। সামরিক শাসনবিরোধী আন্দোলন থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল ঐতিহাসিক। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি যুগের অবসান ঘটল বলে মনে করছেন বিশ্লেষকরা।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক