অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

কর্মসূচি নেই, নেতাকর্মীদের সড়ক থেকে সরে যেতে বললেন তারেক রহমান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৭

remove_red_eye

১৮১

দীর্ঘ দেড় যুগ পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে দেখতে কার্যালয়ের সামনের রাস্তায় ভিড় করেছেন দল ও সংগঠনের বিভিন্ন শ্রেণির অগণিত নেতাকর্মী। এ অবস্থায় জনগণের ভোগান্তি এড়াতে তাদের সড়ক ছেড়ে দিতে বলেছেন তারেক রহমান। 

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিটে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তার আগমনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয়েছে দলীয় কার্যালয়।

তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানিয়ে কার্যালয়ে বরণ করেন বিএনপির কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তারা। এ সময় কার্যালয়ের বাইরে ভিড় জমান হাজারো নেতাকর্মী। এমন অবস্থায় ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্ট হয়।

তাছাড়া, তারেক রহমান কেন্দ্রীয় কার্যালয়ের বারান্দায় এসে নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান। 

এ সময় তিনি লক্ষ্য করেন কার্যালয়ের সামনের সড়ক ও আশপাশে নেতাকর্মীদের ভিড়ে সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে মাইক হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যেহেতু আজকে আমাদের এখানে কোনো প্রোগ্রাম নেই। মানুষের চলাচলে অসুবিধা হবে।

সেজন্য আমরা চেষ্টা করি যতদূর সম্ভব রাস্তাটি পরিষ্কার রাখার জন্য। কর্মসূচি যখন থাকবে তখন বক্তব্য দেব। 

তিনি আরও বলেন, যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই, সবাই মিলে দেশটাকে গড়ি। আসুন সবাই মিলে এখন রাস্তাটি খালি করে দিই।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...