বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৮
১৮০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আসুন মুখ ফুটে বলতে না পারা মানুষগুলোর পাশে দাঁড়াই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনে উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে ভোলার সদর উপজেলা চরসামাইয়া ইউনিয়নের চরছিফলী গ্রামে ৮ শতাধিক নারী-পুরুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠটির প্রতিষ্ঠাতা ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক জিএস নাজিম উদ্দিন আলম মুঠোফোনে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি কবির হোসেন, আনোয়ার মেম্বার, ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রত্যাশী মো. আকতার হোসেন,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সোরাহব হোসেন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইয়াছিন শনি, সাধারণ সম্পাদক শামীম নবাব, নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা আকবর হোসেন, ইব্রাহিম শরীফ, মো. শরীফ, মো. ফরিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশন বিভিন্ন উন্নয়নে পিছিয়ে পড়া মানুষদের জীবনমান উন্নয়নে দীর্ঘ দিন থেকে কাজ করে যাচ্ছে। আশা করি আপনারা এই সংগঠনের পাশে সবসময় থাকবেন এবং তাদের জন্য দোয়া করবেন। তারা যেন আরও বড় ধরনের সহযোগিতা করতে পারে ভোলার মানুষের জন্য। ভবিষ্যতে শিক্ষা, খেলাধুলা ও অসহায় মানুষের সহযোগীতা করবে এই সংগঠনটি।
দৌলতখানে স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় বিপুল পরিমাণ জ্বালানি ও তেল জব্দ
ভোলায় ১৩ হাজার জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতার ইন্তেকাল, জেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ
ভোলায় সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলমের ইন্তেকাল দৈনিক বাংলার কণ্ঠ পরিবারের শোক
ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার পিতার ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক
ভোলার স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলম মিয়ার ইন্তেকাল ।। দাফন সম্পন্ন, সর্বস্তরের শোক
ভোলায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
ভোলায় যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দেয়া অবৈধ ৪ লাখ ৩৫ হাজার শলাকা নকল বিড়ি জব্দ
মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক