অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে জমির বিরোধ নিয়ে দখল হামলা ও লুটপাটের অভিযোগ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে ডিসেম্বর ২০২৫ সকাল ১০:১৬

remove_red_eye

২৩৩

চরফ্যাশন প্রতিনিধি : জমির বিরোধ নিয়ে হামলা লুটপাট ও জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। চরফ্যাশন উপজেলার চর-কলমী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড নুরুল ইসলাম কালুর বসত বাড়িতে গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা জানান। ভুক্তভোগী নুরুল ইসলাম কালুসহ তার পরিবারের ৫ সদস্য হযরত আলী,রিজিয়া বেগম,রুমা ও শামসুন্নাহারকে পিটিয়ে আহত করা হয়েছে তারা অভিযোগ করেন। নুরুল ইসলাম কালু বলেন, আমরা দীর্ঘ ৪৫ বছর ধরে আমাদের ক্রয়কৃত ফসলি জমিতে চাষাবায়াদের পাশাপাশি বসত বাড়ি ভোগদখল করে আসছি।

গত মঙ্গলবার মধ্যরাতে আমাদের প্রতিপক্ষ মৃত ইউনুসের ছেলে হেলাল গংয়ের নেতৃত্বে মামুন,সোহাগ,সবুজ ও হাসানসহ বহিরাগত ভাড়াটে লাঠিয়াল বাহিনী ৪০শতাংশ ফসলী জমির বিরোধ নিয়ে রাতারাতি আমার বসতবাড়িতে জোরজবর দখল করে টিন শেড ঘর নির্মাণ করে। আমি বাঁধা দিলে আমার ঘরে অনধিকার প্রবেশ করে হামলা ভাংচুর করে। ঘর বাড়ি কুপিয়ে নগদ টাকা স্বর্নালঙ্কার ও জমির দলিলপত্রসহ ডকুমেন্টস ফাইল লুটপাট করে নিয়ে যায়। এসময় আমাদের লোকজনকে পিটিয়ে রক্তাক্ত নীল ফোলা জখম করে। অন্যদিকে প্রতিপক্ষ হেলাল ও মামুন এবং সবুজ হাসান হামলা লুটপাটের অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের সঙ্গে প্রায় এক একর জমি নিয়ে নুরুল ইসলাম কালু গংয়ের মামলা বিরোধ চললেও আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে।

আমরা রাতের বেলা নয় দিনের বেলায় আমাদের ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছি। নুরুল জালিয়াতি করে ভুয়া কাগজপত্র তৈরি করে দীর্ঘ ১৭ বছর আমাদের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে অত্যাচার নির্যাতন ও জুলুম নিপিড়ন করে আসছিল। আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে আমাদের উপর ব্যপক মারধর করে নুরুল ইসলাম গং। তাদের অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমাদের কাগজপত্র ও রায় অনুযায়ী আমরা যদি জমি না পাই আমরা সরে যাবো। এঘটনায় দুইপক্ষের মাঝে থমথমে পরিস্থিতি বিরাজমান রয়েছে বলে সরজমিন ঘুরে জানা গেছে।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...