বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২০ রাত ১০:৩৫
৯০৬
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় নতুন করে আরো ১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তি বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা রয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬৪৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৬ জনের। বুধবার রাতে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৬৪৬ জনের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৫৫৮ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৩১৬ জনের মধ্যে সুস্থ ২৬৮ জন। দৌলতখানে আক্রান্ত ৪৭ জনের মধ্যে সুস্থ ৩৯ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৮১ জনের মধ্যে সুস্থ ৭০ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪৪ জনের মধ্যে সুস্থ ৪০ জন, লালমোহনে আক্রান্ত ৬৪ জনের মধ্যে সুস্থ ৬০ জন, চরফ্যাশনে আক্রান্ত ৬২ জনের মধ্যে সুস্থ ৪৯ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩২ জনের মধ্যে সুস্থ ৩২ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৬ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩৫ জনের মৃত্যু
হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলায় বুধবার আরো ২৩ জনসহ এ পর্যন্ত ৫২৬১ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৪৬১৪ জনের রির্পোট নেগেটিভ আসে এবং ৬৪৬ জনের পজেটিভ আসে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত