অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে রাতের আধারে বিরোধীয় জমিতে ঘর উত্তোলনের অভিযোগ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০২

remove_red_eye

৩১২

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অন্যের জমিতে রাতের আঁধারে ঘর নির্মাণকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার সরজমিনে দেখা যায়, আবু জাফর মোহাম্মদ ফারুকের ভোগদখলকৃত জমিতে অবৈধভাবে দলবদ্ধ হয়ে রাত আনুমানিক ১২টার দিকে ঘর নির্মাণ করেন আবুল হোসেন মাঝি। বিষয়টি দ্রুত সমাধানের লক্ষ্যে ভুক্তভোগী আবু জাফর মোহাম্মদ ফারুক চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগটি আমলে নিয়ে উপজেলা প্রশাসন ১৫ দিনের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পাশাপাশি শশীভূষণ থানার অফিসার ইনচার্জকে ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা প্রদান করতে বলা হয়েছে।
বাদী আবু জাফর মোহাম্মদ ফারুক অভিযোগ করে বলেন, তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে ওই জমি চাষাবাদ করে আসছেন। তিনি এলাকায় অনুপস্থিত থাকার সুযোগে জমির কিছু অংশ খাস হিসেবে দেখিয়ে রাতের আঁধারে অবৈধভাবে ঘর নির্মাণ করা হয়েছে। তিনি আরও বলেন, জমির মূল মালিক তারা হওয়ায় খাস অংশের বৈধ দাবিদারও তারাই। বর্তমানে স্থানীয় প্রভাবশালী কয়েকজন নেতার মাধ্যমে তাকে ও তার পরিবারকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
অপরদিকে বিবাদী পক্ষের আবুল হোসেন মাঝি দাবি করেন, তারা বাদী পক্ষকে তাদের মূল জমি বুঝিয়ে দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, উক্ত জমিটি এস.এ. খতিয়ানে খাস হিসেবে উল্লেখ না থাকলেও দিয়ারা খতিয়ানে রয়েছে। এ কারণে তারা আদালতে খাস জমির দাবিতে একটি মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন। ফলে জমিটির উপর তাদের আইনগত অধিকার রয়েছে বলে তিনি দাবি করেন।
এলাকাবাসী জানান, সংশ্লিষ্ট খাস জমিটি দীর্ঘদিন ধরে বাদী পক্ষই ভোগদখল করে আসছিল। তবে হঠাৎ করে গত রাতে সেখানে অবৈধভাবে ঘর নির্মাণ করায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...