অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২২

remove_red_eye

৩৩০

মোঃ সজীব মোল্লা, মনপুরা : ভোলা জেলার মনপুরায় থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ নুরুল ইসলাম (৪০) নামের  ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার  দুপুর সাড়ে ১২টার দিকে মনপুরা থানার এসআই উজ্জল চন্দ্রশীল, এএসআই সাগর দে ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পরিচালিত অভিযানে উপজেলার জনতা বাজার এলাকার একটি দোকান থেকে মোঃ নুরুল ইসলাম (৪০) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নুরুল ইসলাম উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা এবং ইসহাক মাঝির ছেলে। তিনি সিআর ৭১/২৫ নম্বর মামলার অভিযুক্ত ওয়ারেন্টভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ বলেন, থানা পুলিশের নিয়মিত ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে নুরুল ইসলাম (৪০) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে দুপুর ২টার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়।

মনপুরা

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...