অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২০শে জানুয়ারী ২০২৬ | ৭ই মাঘ ১৪৩২

ভারতে কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভের ঘটনার তদন্ত চাইলো বাংলাদেশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯

remove_red_eye

৭৪

ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভ ও ভিসা সেন্টারে হামলার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে এ ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই নিন্দা জানানো হয়।

তলবের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও বাসভবনের বাইরে সংঘটিত দুঃখজনক ঘটনা এবং ২২ ডিসেম্বর বিভিন্ন উগ্রপন্থী ব্যক্তিদের দ্বারা শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে।

ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের বাইরে সহিংস বিক্ষোভের ঘটনায়ও বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ কূটনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত সহিংসতা বা ভয় দেখানোর এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানায়, যা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাকেই বিপন্ন করে না, বরং পারস্পরিক শ্রদ্ধার নীতি এবং শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষুণ্ন করে। বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যে, তারা যেন এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করে এবং ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করে।

বাংলাদেশ সরকার আশা করে, ভারত সরকার কূটনৈতিক কর্মী ও প্রতিষ্ঠানের মর্যাদা এবং নিরাপত্তা রক্ষার জন্য তার আন্তর্জাতিক ও কূটনৈতিক বাধ্যবাধকতা অনুসারে অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবে।

জলবায়ু পরিবর্তন ও চরাঞ্চলে চাষাবাদের কারণে কমছে পরিযায়ী পাখির সংখ্যা

জলবায়ু পরিবর্তন ও চরাঞ্চলে চাষাবাদের কারণে কমছে পরিযায়ী পাখির সংখ্যা

তারুয়া দ্বীপে মায়াবী হাতছানি : পর্যটন সুবিধা পেলে বদলে যেতে পারে দক্ষিণের অর্থনৈতিক চিত্র

তারুয়া দ্বীপে মায়াবী হাতছানি : পর্যটন সুবিধা পেলে বদলে যেতে পারে দক্ষিণের অর্থনৈতিক চিত্র

সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ভোলা গড়ে তুলবো : আন্দালিভ রহমান পার্থ

সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ভোলা গড়ে তুলবো : আন্দালিভ রহমান পার্থ

জামায়াতের উচ্চাভিলাসের কারণে এক বক্স নীতি ভেস্তে যেতে বসেছে : মাওলানা ওবায়েদ

জামায়াতের উচ্চাভিলাসের কারণে এক বক্স নীতি ভেস্তে যেতে বসেছে : মাওলানা ওবায়েদ

লালমোহনে ভাঙারি গুদামে আগুন ৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

লালমোহনে ভাঙারি গুদামে আগুন ৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ভোলায় শিক্ষার্থী ঝরে পড়া রোধে বসুন্ধরা শুভসংঘের মতবিনিময় সভা

ভোলায় শিক্ষার্থী ঝরে পড়া রোধে বসুন্ধরা শুভসংঘের মতবিনিময় সভা

চরফ্যাশনে বসতঘর ও  ব্যবসা  প্রতিষ্ঠান ভাংচুর ॥ গ্রেফতার-২

চরফ্যাশনে বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ॥ গ্রেফতার-২

গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ-তে সিল দিন: প্রধান উপদেষ্টা

গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ-তে সিল দিন: প্রধান উপদেষ্টা

ভোটের মাঠে কে থাকছেন কে সরছেন, জানা যাবে মঙ্গলবার

ভোটের মাঠে কে থাকছেন কে সরছেন, জানা যাবে মঙ্গলবার

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

আরও...