অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলা-৩ আসনে বিডিপি প্রার্থী নিজামুল হকের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৪

remove_red_eye

৫৯৪

আকবর জুয়েল, লালমোহন: ভোলা-৩ (লালমোহন–তজুমুদ্দিন) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) মনোনীত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী নিজামুল হক নাইম।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মো. শাহ আজিজের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নিজামুল হক নাইম । এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা সহকারী সেক্রেটারি ও আসন কমিটির পরিচালক মাওলানা আকতার উল্লাহ, জেলা অফিস সম্পাদক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম, লালমোহন উপজেলা আমীর মাওলানা আব্দুল হক, বিডিপি উপজেলা সভাপতি প্রফেসর হাসানুজ্জামান এবং ভোলা-৩ (লালমোহন–তজুমুদ্দিন) প্রচার ও মিডিয়া সভাপতি মো. আবুল হাসানসহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নিজামুল হক নাইম বলেন,“ভোলা-৩ আসনের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী রাজনীতির মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।”
তিনি শান্তিপূর্ণ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় দলীয় নেতাকর্মীরা জানান, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তারা আশা প্রকাশ করেন, ভোলা-৩ আসনের সাধারণ জনগণ এবার যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ পাবে। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামীর নির্বাচনে গণতান্ত্রিক ধারা সুদৃঢ় করতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...