অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ভোলায় আরো ৫ জনের শরীরে করোনা শনাক্ত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২০ রাত ১১:১৩

remove_red_eye

৮১৩

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় নতুন করে আরো ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে    ভোলা সদরে ৩ জন,  বোরহানউদ্দিনন উপজেলায় ১ জন ও চরফ্যাসন উপজেলার বাসিন্দা ১ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬৩৮ জন । তার মধ্যে সুস্থ হয়েছেন ৫৫২ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট  মৃত্যু হয়েছে ৬ জনের। সোমবার রাতে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৬৩৮  জনের মধ্যে সুস্থ হয়েছেন ৫৫২ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৩০৯ জনের মধ্যে সুস্থ ২৬৩ জন। দৌলতখানে আক্রান্ত ৪৭ জনের মধ্যে সুস্থ ৩৯ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৮০ জনের মধ্যে সুস্থ ৭০ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪৪ জনের মধ্যে সুস্থ ৩৯ জন,

লালমোহনে আক্রান্ত ৬৪ জনের মধ্যে সুস্থ ৬০ জন, চরফ্যাশনে আক্রান্ত ৬২ জনের মধ্যে সুস্থ ৪৯ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩২ জনের মধ্যে সুস্থ ৩২ জন। সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলায় সোমবার আরো ৪১ জনসহ এ পর্যন্ত ৫২০১ জনের নমুনা সংগ্রহ করা হয়।  এর মধ্যে ৪৫৬৩ জনের রির্পোট নেগেটিভ আসে এবং ৬৩৮ জনের পজেটিভ আসে।

করোনা

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...