লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২০ রাত ১০:৪৯
৭৬৭
লালমোহন সংবাদদাতা : আগামী ২৮ সেপ্টেম্বর ২০২০ দেশ ও দশের জন্য সোচ্চার দ্বীপজেলার মধ্যমণি লালমোহনের প্রগতিশীল গণমাধ্যমকর্মীদের সঙগঠন "লালমোহন মিডিয়া ক্লাব" এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ।
নবম বর্ষে পদার্পণের এই মহতী সময়ে লালমোহন মিডিয়া ক্লাব সমাজসংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে মূল্যবান অবদানের স্বীকৃতি স্বরূপ স্বদেশ ও বিদেশে ক্রিয়াশীল ভোলার ৯ গুণীজনকে সম্মাননা প্রদানের উদ্যোগ নিয়েছে ।
২৪ আগস্ট সোমবার সন্ধ্যায় লালমোহন পৌরশহরের হাজী ইউসুফ প্লাজায় অনুষ্ঠিত ক্লাবের জরুরি বৈঠকে সর্ব সম্মতিক্রমে ৯ গুণী ব্যক্তিত্বকে লালমোহন মিডিয়া ক্লাব পুরস্কার ২০২০ প্রদানের জন্য চুড়ান্ত ভাবে নির্বাচিত করা হয় ।
লালমোহন মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি রিপন শান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল ও সাংগঠনিক সম্পাদক মিজান হাওলাদার স্বাক্ষরিত ঘোষণাপত্র অনুযায়ী বিষয় ভিত্তিক নির্বাচিত ৯ গুণীজন হলেন- জনবান্ধব ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক (সুশাসনে), অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইউরো সমাচার সম্পাদক মুক্তিযোদ্ধা সাংবাদিক মাহবুবুর রহমান (বিশ্ব সাংবাদিকতায়), চরফ্যাসন সরকারি কলেজের অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল (সাহিত্যে), অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল মোঃ রাসেলুর রহমান (সামাজিক ন্যায় বিচার), অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির (প্রবাসে সমাজকল্যাণ), লালমোহন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল (জনসেবায়), লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুর মোহাম্মদ মাস্টার (শিক্ষায়), বিবিসির ব্রডকাস্ট জার্নালিস্ট রাকিব হাসনাত সুমন (সাংবাদিকতায়), এবং ওয়াটার এন্ড স্যানিটেশন ফর আরবান পুয়র 'ডবিøইএসইউপি' সংস্থার ফিন্যান্স ম্যানেজার মাকসুদ তালুকদার (এনজিও সমাজকর্ম)।
আগামী ২৮ সেপ্টেম্বর ভোলার লালমোহনে জ্ঞানীগুণী ব্যক্তিবর্গের উপস্থিততে যথাযথ সামাজিক দুরত্ব বজায় রেখে, করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে, নির্বাচিত গুণীজনদের হাতে তুলে দেয়া হবে- লালমোহন মিডিয়া ক্লাব পুরস্কার ২০২০ ।
উল্লেখ্য গতবছর অষ্টমবর্ষে পদার্পণে লালমোহন মিডিয়া ক্লাব পুরস্কার২০১৯ পেয়ে ছিলেন লালমোহন মিডিয়া ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, ইত্যাদিখ্যাত ডাক্তার মাহমুদুর রশিদ, লালমোহন প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও বিএনএনআরসির সিইও এএইচএম বজলুর রহমান, বাপিডিপ্রকৌস এর সাধারণ সম্পাদক প্রকৌশলী আমিনুল ইসলাম, কোস্ট ট্রাস্টের জেলা টিমলিডার রাশিদা বেগম এবং চরফ্যাসন ট্যাফনাল ব্যারেট হাইস্কুলের উপপ্রধানশিক্ষক তাসলিমা হোসেন ।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত