অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে বিএনপি-জামাতের দফায় দফায় সংঘর্ষে আহত -২০

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:২৮

remove_red_eye

৩২২

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন থেকে : ভোলার চরফ্যাশনে জামায়াত কর্মীদের সাথে দফায় দফায় বিএনপি কর্মীদের  মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় জিন্নাগড় ইউনিয়নের চকবাজারে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনায় আহতদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসলে হাসপাতাল প্রাঙ্গণে   উভয় দলের নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষ হয়। 
সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 
স্থানীয় জামায়াত নেতাদের দাবি,  সকাল আটটার দিকে দাঁড়িপাল্লা  মার্কার গণসংযোগ শেষে চকবাজারে জামায়াত কর্মী  গ্রাম্য ডাক্তার জামাল ফার্মেসিতে বসলে স্থানীয় তিনজন বিএনপি কর্মী তার ফার্মেসিতে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভবিষ্যতে জামায়াতে ইসলামের পক্ষে গণসংযোগে যেতে নিষেধ করে। গ্রাম্য ডাক্তার জামাল তাদের কাছে কারণ জানতে চাইলে তাকে তারা মারধর করেন। এতে তিনি বুকেও পিঠে আঘাত পেয়ে গুরুতর আহত হন। আহত জামালকে  অ্যাম্বুলেন্সযোগে  হাসপাতাল আনতে চাইলে বিএনপি'র নেতা কর্মীরা তাকে বাসায় অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ ও জামায়াতে ইসলামের নেতা কর্মীরা গিয়ে তাকে নিয়ে হাসপাতালে আসার সময় চকবাজারে বিএনপি নেতাকর্মীরা অ্যাম্বুলেন্স সহ জামায়াতে ইসলামী'র নেতাকর্মীদের উপর  হামলা করে। 
এব্যাপারে হাসপাতালে আহত কর্মীদের দেখতে এসে ভোলা -৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, আমরা এই পৈশাচিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে জড়িত বিএনপির কর্মীদেরকে আইনের আওতায় আনতে হবে। যারা নির্বাচনীয় প্রচার, প্রচারণায় বাঁধা,বিঘ্ন ঘটাতে চায়,প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহণের করার দাবি করছি। 
অপরদিকে বিএনপি'র স্থানীয় নেতারা বিষয়টি অস্বীকার করে বলেন, জামায়াত গণসংযোগে আমাদের নেতা কর্মীদের সাথে দুর্ব্যবহার করেছে। তাদের হামলায় আমাদের অনেক নেতা-কর্মী আহত হয়েছে। 
এই সংবাদ লিখার সময় চরফ্যাশন হাসপাতালের সামনে অপ্রীতিকর ঘটনা এড়াতে নৌবাহিনীকে টহল দিতে দেখা গেছে। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা বলেন, কোন পক্ষ এখনো অভিযোগ করেনি, আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...