অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৪

remove_red_eye

২৮৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার।
আলোচনা সভায় বক্তারা, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, দেশপ্রেম ও জাতি গঠনে তাঁদের অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
সভায় জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।