চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২০ রাত ১১:৩৮
৮২৪
চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়। ওই শিশু তার চিকিৎসাধী খালাতো বোনকে খাবার নিয়ে দেখতে গেলে হাসপাতালের এক দালাল ও ফার্মিসীর কর্মচারী এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় চরফ্যাশন থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছেন। রবিবার (২৩ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন আইনে শিশুটির পরিবার মামলা হলে আসামিদের আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় হাসপাতাল সংলগ্ন মেডিনোভা ফার্মিসীর কর্মচারী ও রোগী ধরার দালাল আসলামপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের জামালের ছেলে রিপন (২৮) ও আল-মদিনা ফার্মেসীর কর্মচারী ও রোগী ধরার দালাল চর-আফজাল ১নং ওয়ার্ডের আব্দুল করিমের ছেলে তামিম মিলে হাসপাতালের ৪র্থ তলা থেকে ৫ম তলার নির্জন স্থানের ফ্লোরে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই শিশুটির ডাক চিৎকারে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে লম্পট দুইজনকে আটক করে। পরে স্থানীয় দুই ফার্মেসীর মালিক মঞ্জু ও আব্দর রবের নেতৃত্বে ৪০ হাজার টাকায় রফাদফা করে ২০হাজার টাকায় তামিমকে ছেড়ে দিয়ে রিপনকে আটক করে রাখে। বিষয়টি স্থানীয় সংবাদকর্মীরা সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও টিএসও ডাক্তার শোভন কুমার বোসাককে অবগত করেন। এসময় তিনি থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ লম্পট রিপনকে রাত সাড়ে ৮টায় আটক করে থানায় নিয়ে আসে। এবং ২০ হাজার টাকায় রফাদফায় ছেড়ে দেয়া তামিম (২১) কে ধরার জন্য অভিযান চালিয়ে রাত ১১টায় গ্রেপ্তার করে। এছাড়াও অর্থ লেনদেনের সঙ্গে সম্পৃক্ত থাকায় রাব্বী (২২) ও তামিমের ভাই নেওয়াজ শরীফ (২৫) কে জিজ্ঞাসাবাদেও জন্য থানায় আনা হয়েছে। এঘটনায় ওই শিশুটির খালু ফজলুর রহমান বলেন, ওই শিশুটি বাসা থেকে খাবার নিয়ে চিকিৎসাধীন খালাতো বোনকে দেখতে আসলে শনিবার সন্ধ্যায় এঘটনা ঘটে। আমরা বিষটির সঠিক বিচার দাবি করছি।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া জানান, হাসপাতালের টিএসও এর অভিযোগের ভিত্তিতে রিপনকে রাত সাড়ে ৮টায় ও তামিমকে ১১টায় গ্রেপ্তার করে রবিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত