অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


তজুমদ্দিনে অসহায়দের মাঝে নৌ-বাহিনীর ত্রান বিতরণ


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২০ রাত ১১:৩৬

remove_red_eye

৯১৮



তজুমদ্দিন সংবাদদাতা :  ভোলার তজুমদ্দিনে টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় বসবাসকৃত অসহায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন বাংলাদেশ নৌ বাহিনী।
রবিবার সকালে বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার চাঁদপুর ইউনিয়নের দড়িচাঁদপ্রু এলাকায় বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় ৪০টি পরিবারের মাঝে চাল, ডাল, আটাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন ভোলা নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ইয়াসির চৌধুরী। এসময় নৌবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।