বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে আগস্ট ২০২০ রাত ১০:৪১
৭৩৪
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার ইলিশা সাজিকান্দি এলাকার শহররক্ষা বাঁধ ধসে গ্রামের পর গ্রাম প্লাবিত হওয়ায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তিন দিন ধরে এইসব পরিবারের বেশিরভাগের ঘরে চুলা জ্বালাতে পারে নি। শনিবার এমন সব পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। পরে ইলিশা দুই নং ওয়ার্ড এলাকায় পানিবন্দি পরিবারের মাঝে খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, এসিল্যান্ড মোঃ আব্দুল্লাহ। উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জানান, বাঁধ ভাঙ্গা জোয়ারে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ হাজার প্যাকেট শুকনো খাবার ও ৪০ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভুক্তভোগীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান হাসনাইন আহম্মেদ হাসানসহ ইউপি সদস্যরা। এলাকার ময়ফুল বেগম জানান, তিন দিনে দুই বার খেতে পেরেছেন। শুকনো খাবারের প্যাকেট পেয়ে তিনি শোকরিয়া আদায় করেন। ওই এলার মানুষের মধ্যে জোয়ার আতংক বিরাজ করছে। ভাটায় কিছুটা পানি কমলেও জোয়ারের সময় ঘরে থাকাও কঠিন হয়ে ওঠে। এদের ঘরে ঘরে গিয়ে খাবার ও চাল পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত