বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে আগস্ট ২০২০ রাত ১০:০৭
১২৫৬
আকতারুল ইসলাম আকাশ : এবার ভোলার পরানগঞ্জ বাজারের বিসমিল্লাহ স্বর্ণ শিল্পালয়ের মালিক স্বর্ণ ব্যবসায়ী নজরুল ইসলাম মানিক স্থানীয় ব্যবসায়ি ও ক্রেতাদেরর স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে সপরিবারসহ উধাও হয়ে গেছেন। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে তিনি পালিয়ে যান বলে জানান স্থানীয় ব্যবসায়ি ও দোকান মালিক।
স্থানীয় ব্যবসায়ি ও ক্রেতারা ধারণা করছে, মানিক নগদ টাকা ও স্বর্ণালংকার মিলিয়ে প্রায় অর্ধকোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন। তার পালিয়ে যাওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ি ও ক্রেতারা পরানগঞ্জ বাজারের কাজীপট্টি বিসমিল্লাহ স্বর্ণ শিল্পালয়ের সামনে এসে ঝড়ো হয়। এসময় তারা তাদের স্বর্ণালংকার ও নগদ টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার বাসিন্দা ছিদ্দিকের ছেলে মানিক দীর্ঘ ১৬ বছর আগে ভোলার পরানগঞ্জ বাজারে এসে স্বর্ণের ব্যবসা শুরু করেন। ব্যবসার সুবাধে মানিক সেখানে বসতি স্থাপন গড়ে তোলেন। দীর্ঘদিন ব্যবসা করার কারণে স্থানীয় ব্যবসায়ি ও ক্রেতাদের সাথে মানিকের সুসম্পর্ক গড়ে উঠে।
ক্ষতিগ্রস্ত ক্রেতা আবদুল্লাহ আল নোমান বলেন, কোরবানি ঈদের কিছু দিন আগে মানিকের কাছে আমি ৩ ভড়ি স্বর্ণ রেখেছি। স্বর্ণগুলো আগামী বুধবার দেওয়ার কথা রয়েছে।
প্রবাসী হুমায়ুন কবির বলেন, মানিকের কাছে কোরবানি ঈদের আগে নেকলেস ও রুলি বানানোর জন্য এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়েছি। সেগুলো ঈদের পর আমাকে দেওয়ার কথা। গত মঙ্গলবার আমি সেগুলো আনতে গেলে তা শনিবার বিকেলে দিবে বলেছিল।
স্থানীয় ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, মানিক ব্যবসার খাতিরে গত কয়েকদিন আগে আমার দোকান থেকে ৫ ভরি স্বর্ণ দার (হাওলাত) নিয়েছিলেন। ১৫ দিন পর তা ফিরিয়ে দেওয়ার কথা রয়েছে। দোকান মালিক মামুন কাজী জানান, প্রায় ১২ বছর ধরে তার দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন মানিক। তিনি এখনো ৬ মাসের ঘর ভাড়া পাওনা রয়েছেন।
এবিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ি ও কাস্টমারদের লিখিত অভিযোগ দিতে বলা হলেও এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য,গত বছর ভোলার ওয়াষ্টেন পাড়া এলাকায় নাগ গোল্ড হাউজ এর মালিক দীপক নাগ গোপনে হঠাৎ বহু মানুষের কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা সহ পালিয়ে যায়।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক