অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১লা নভেম্বর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩


বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৫

remove_red_eye

৩৫৯

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বাদ যোহর লালমোহন পৌরসভার ১ নং ওয়ার্ড এলাকায় হাজী নুরুল ইসলাম চৌধুরী কওমী মাদ্রাসায়, লালমোহন পৌরসভা যুবদলের উদ্যোগে এ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টু, সাধারন সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, উপজেলা যুব দলের সভাপতি শাহিনুল ইসলাম কবির, সাধারন সম্পাদক কাজী হাসান, পৌরসভা যুবদলের সভাপতি জাকির ইমরান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী নাফিজ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক শাহিন হাওলাদার, সদস্য সাচিব ফরহাদ রেজাসহ বিভিন্ন নেতাকর্মী অংশ গ্রহন করে । অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও মুসল্লিরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। দোয়া- মোনাজাত শেষে কওমী মাদ্রাসার ছাত্র শিক্ষক ও এলাকার মুসুল্লিদের মাঝে খাবার বিতরণ করা হয়।


মোঃ ইয়ামিন লালমোহন



লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

আরও...