বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৩১
২২৭
এইচ আর সুমন : ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ যুবরাজের বোন ও শিবপুর ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক বুলবুল বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার সন্ধ্যা ৬টার দিকে অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, শিবপুর ৭ নং ওয়ার্ডের চান মিয়া কনট্রাক্টর বাড়ির নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথেই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার সকাল ১০টায় শিবপুর ৭ নং ওয়ার্ডের চালতাতলা জামে মসজিদের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বুলবুল বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ ও সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিন।
তারা শোক বার্তায় বলেন, মরহুমা বুলবুল বেগমের মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত। আল্লাহ তায়ালা তার রুহের মাগফিরাত দান করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার মতো শক্তি ও ধৈর্য দান করুন।
তারা আরও মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল
প্রধানমন্ত্রী দেশের রাজনীতিতে কালচারাল পরিবর্তন শুরু করেছেন : সংসদে অর্থমন্ত্রী
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কাল
দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে বিরোধীদলীয় নেতা
খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
ভোলায় ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত
গুমের সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক না কেন, ছাড় দেওয়া হবে না : মির্জা ফখরুল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক