অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করলেন সেরা খামারি পিংকি আক্তার

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৯

remove_red_eye

৩৮১

‎
‎চরফ্যাশন প্রতিনিধি: ‎প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের জন্য চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের বাসিন্দা তরুণ নারী উদ্যোক্তা পিংকি আক্তার জাতীয় পর্যায়ে স্বর্ণপদকে ভূষিত হয়েছেন।
‎
‎সোমবার (১ডিসেম্বর) দুপুরে চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে “প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‎
‎এসময় চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম খাঁন। তিনি পিংকি আক্তারের হাতে স্বর্ণপদকটি তুলে দেন।
‎
‎তিনি নারী উদ্যোক্তা পিংকির যাত্রাকে অন্যান্য নারীদের জন্য অনুকরণীয় হিসেবে অভিহিত করে বলেন, পিংকি বেগম স্থানীয় পর্যায়ে পশুপালন, খামার পরিচালনা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর এই অর্জন চরফ্যাশনসহ দেশের সর্বত্র নারী উদ্যোক্তা তৈরি করতে উৎসাহ জোগাবে।
‎
‎পিংকি বলেন, উদ্যোক্তা হওয়ার পথটি সহজ ছিল না। সীমাবদ্ধতা ও সামাজিক বাধা অতিক্রম করে আজকের অবস্থানে পৌঁছেছি। এই স্বর্ণপদক শুধু আমার নয়, চরফ্যাশনের সকল নারীর জন্য একটি সম্মান। তিনি ভবিষ্যতে খামার সম্প্রসারণ, নারী প্রশিক্ষণ এবং প্রযুক্তি নির্ভর প্রাণিসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
‎
‎অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন উদ্যোক্তা, কৃষক ও সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।
‎
জানাগেছে,গত বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ চিন মৈত্রী সম্মেলন কেন্দ্র শেরেবাংলা নগর ঢাকা আগারগাঁওয়ে অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে সেরা খামারী নির্বাচিত হওয়ায় নারী উদ্যোক্তা পিংকি বেগমের হাতে স্বর্ণপদক ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...