অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

১৫ ও ২১ আগস্টের কুশীলবরা একই সূতোয় গাঁথা:এমপি মুকুল

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে আগস্ট ২০২০ রাত ১০:৩৯

remove_red_eye

১১১২

সরোয়ার শিমুল,বোরহানউদ্দিন : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান)আসনের সংসদ সদস্য (এমপি)আলী আজম মুকুল বলেছেন, ১৫ ও ২১ আগস্টের কুশীলবরা একই সূতোয় গাঁথা। কুশীলবদের উদ্দেশ্য ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে নিশ্চিহ্ন করা। তিনি শুক্রবার সকাল ১১ টায় বোরহানউদ্দিন পৌরসভা আয়োজিত ২১ শে আগস্টের আলোচনা সভা ও  দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।  তিনি আরো বলেন,  ১৫ আগস্টে ভাগ্যগুণে বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে যায়। ওই চক্র পুনরায় ২১ আগস্ট আওয়ামী লীগকে নেতৃত্ব শূণ্য করতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ২১ শে আগস্টে  গ্রেনেড হামলা করে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ শীর্ষ নেতৃবৃন্দকে  মেরে ফেলতে চেয়েছিল। দুই হত্যাকান্ডই ইতিহাসের জঘন্য, নৃশংশ্যতম, বর্বোরোচিত হত্যাকান্ড হিসেবে স্বীকৃত। এর নেতৃত্বে ছিলেন, জিয়াপুত্র কুলাঙ্গার তারেক রহমান। আজ তাঁরা লন্ডনে থেকে অন-লাইনে গণতন্ত্রের কথা বলে। এ দেশের শান্তিকামী মানুষ তাঁকে কখনও ক্ষমা করবেনা। 
বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, পৌরসভার সচিব প্রণয় কুমার সাহা, সহকারী প্রকৌশলী আ. সাত্তার প্রমুখ।
আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, পৌর শহর মসজিদের খতিব মা. মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...